× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবেশ সাংবাদিকতায় সন্মাননা পেলেন প্রতিদিনের বাংলাদেশের সাইদুল

বেতাগী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১৬:০৬ পিএম

বৃহস্পতিবার বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়। প্রবা ফটো

বৃহস্পতিবার বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়। প্রবা ফটো

সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং তথ্যভিত্তিক পরিবেশ সাংবাদিকতায় পুরস্কার পেয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিবেদক সাইদুল ইসলাম মন্টু।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটি আয়োজিত ‘দূষণমুক্ত সুন্দরবন গড়তে বরগুনায় সাংবাদিকদের যৌথ অঙ্গীকার সংলাপ’ শীর্ষক সভা শেষে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়। সাইদুল ছাড়াও আরও পুরস্কার পেয়েছেন মো. শফিকুল ইসলাম খোকন, ও তৌহিদুল ইসলাম শুভ।

সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির সভাপতি মনির হোসেন কামাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু মো. জাফর সালেহ। 

এসময় বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা, সুন্দরবন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অনুপ রায়, বরগুনা জেলা রূপান্তরের প্রধান সমন্বয়কারী মো. খলিলুর রহমান, হাফিজুর রহমান, শাহ আলী এবং আরিফুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের পরিবেশ-প্রতিবেশ রক্ষার প্রধান ঢাল। কিন্তু মানবসৃষ্ট নানামুখী হুমকি-যেমন অনিয়ন্ত্রিত পর্যটন, নৌযানের বর্জ্য, প্লাস্টিক দূষণ, বনসম্পদের অতিরিক্ত ব্যবহার এবং আশপাশের জনবসতির চাপ- এই ম্যানগ্রোভ বনের অস্তিত্বকে ক্ষতিগ্রস্ত করছে। প্লাস্টিকের ক্ষুদ্র কণা শ্বাসমূল বাধাগ্রস্ত করে গাছপালাকে দুর্বল করছে, একই সঙ্গে বন্যপ্রাণীর খাদ্যচক্রেও বিঘ্ন ঘটছে। এসব কারণে পুরো উপকূলীয় জনপদ জলবায়ু ঝুঁকির মুখে পড়ছে।

সভায় তথ্যভিত্তিক প্রতিবেদন এবং ধারাবাহিক উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা