রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ২১:৩২ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর আমড়াকাটা রাস্তার মাথা এলাকায় মরিয়মনগর–গাবতল ডিসি সড়কের পাশ থেকে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে রাঙ্গুনিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের বরাতে জানা যায়, মৃত বৃদ্ধের পকেট থেকে বেশ কিছু ওষুধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, স্ট্রোক বা মৃগীরোগজনিত কারণে তিনি মারা যেতে পারেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বলেন, অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।