× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ সার বিক্রির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৩ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৪ পিএম

অবৈধ সার বিক্রির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজশাহীর দুর্গাপুরে লাইসেন্সবিহীন অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাঁচুপাড়া এলাকায় বালাইনাশকের দোকান মেসার্স আবদুল্লাহ তাহসিন ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু। এ সময় লাইসেন্সবিহীন সার বিক্রির দায়ে ১৩ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সারের মধ্যে ছিল ১০ বস্তা ইউরিয়া, দুই বস্তা ডিএপি ও ১ বস্তা এমওপি (পটাশ)। অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধি ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা