× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, হলো না ওমরা করা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৬ পিএম

ভৈরবে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, হলো না ওমরা করা
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আতর মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর দেড়টায় রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ নরসিংদীর রায়পুরা থানার সাপমারা এলাকার বকশিবাড়ির সামাদ মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার এসআই জহুরুল ইসলাম।
স্বজনরা জানান, দুপুর ১২টায় সাপমারা থেকে ভৈরবে তার ছেলে মোহাম্মদ ইউসুফের বাসায় যাওয়ার সময় রায়পুরার দৌলতকান্দি রেলওয়ে স্টেশনে আসেন। সেখান থেকে দুপুর ১টায় কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে করে ভৈরব রেলওয়ে স্টেশন পৌঁছায়। ট্রেন থেকে নেমে ছেলের বাসা নিউটাউন এলাকায় যেতে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার মুহূর্তে কর্ণফুলী ট্রেনটি তাকে ধাক্কা দেয়। ট্রেনটি ভৈরব থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল।
এদিকে আহত বৃদ্ধকে রেলওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আতর মিয়াকে ঢাকায় রেফার্ড করেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে অ্যাম্বুল্যান্সে তোলার মুহূর্তে তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে নিহতের ছেলে ইউসুফ মিয়া জানান, আমার বাবার স্বপ্ন ছিল ওমরা হজ্ করবেন। আজ হজ্ করবেন বলে টাকা নিয়ে আমার বাসায় আসার জন্য ট্রেন থেকে নেমে রেললাইন দিয়ে হেঁটে আসার মুহূর্তে ট্রেনের ধাক্কায় আহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে আসি। হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার মুহূর্তে আমার বাবা মৃত্যুবরণ করেন। আমাদের সংসারে আমরা ৫ ভাই, দুই বোন। আমরা চেয়েছিলাম বাবা হজ্ করুক। টাকাটাও কে বা কারা নিয়ে গেছে।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার এসআই জহুরুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় আতর মিয়া মৃত্যুবরণ করেছেন। পরিবারের অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিহতের মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা