× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলন বন্ধ করার দাবি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৭ পিএম

বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু নিয়ে চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রাণঘাতী সংঘাতে জড়াচ্ছে রাজনৈতিক সংগঠনগুলো। এতে অস্থির হয়ে উঠছে নগরসহ বিভিন্ন উপজেলার অবস্থা। এমন অবস্থায় জনমনে স্বস্তি ফেরাতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিবেশবিধ্বংসী এই বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সদস্য সচিব আদনান হোসেন রাফি।

বুধবার (১০ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে এই আল্টিমেটাম দেন তিনি। 

রাফি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করছি। গত ৩০ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া উপজেলায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছি। প্রশাসনকে বারবার আহ্বান জানানোর পরও তারা শুধু আশ্বাস দিচ্ছেন, কিন্তু কার্যকর কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। 

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বালু উত্তোলন এবং কাপ্তাই-চট্টগ্রাম সড়কের রাঙ্গুনিয়া-রাউজান উপজেলায় ১০ চাকার ড্রাম ট্রাক চলাচল বন্ধে প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে কঠোর আন্দোলন ঘোষণা করব। 

মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেনÑ বৈছাআ নগর কমিটির সংগঠক তাওহিদ আলিফ, যুগ্ম সদস্য সচিব ইম্মি সজিব, সাধারণ ছাত্রদের পক্ষে মো. আহাদ ফারহান, মোস্তাকিম, শিফাত, রাহি, জায়েদসহ আরও অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা