× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্বৃত্তদের গুলিতে সিএনজি চালকের মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ১৭:২৮ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৫ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তদের গুলিতে অটোরিকশা চালক নিহত। প্রবা ফটো।

চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তদের গুলিতে অটোরিকশা চালক নিহত। প্রবা ফটো।

চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তদের গুলিতে নুরুল ইসলাম (৫৫) নামে সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরী পুকুর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রমজান আলী সিকদার পাড়ার মৃত আলী আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে যাত্রী আনতে বের হয়ে গন্তব্যের পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি রাস্তার পাশে পড়ে থাকেন। পরে স্থানীয়রা উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পিঠের বাম পাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

নিহতের ছেলে ও বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রশিবির নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন,  আমার বাবার শরীর ও অটোরিকশাতে গুলির চিহ্ন রয়েছে। ফজরের আজানের আগে গুলির শব্দ শুনেছে এলাকাবাসী।

বড়হাতিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক জনান, নুরুল ইসলাম যাত্রী নিয়ে গাড়ি চালাতেন। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে। আইনি প্রক্রিয়া চলমান। হত্যাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা