রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ১৫:২৪ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫ ১৫:২৮ পিএম
সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে
আয়োজন করা সম্মেলনে সভাপতিত্ব করেন ধানগড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. রইচ উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথপুর শাহজালাল মাদ্রাসার সুপার মো. আব্দুছ সালাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমির হোসেন, সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
মো. জাকির হোসেন, মুরাদপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ও রায়গঞ্জ উপজেলা মাদ্রাসা
শিক্ষক-কর্মচারী সমিতির প্রধান উপদেষ্টা মো. জিল্লুর রহমানসহ জেলার বিভিন্ন মাদ্রাসার
শিক্ষক-কর্মচারী প্রতিনিধিরা।
সম্মেলনে শিক্ষকদের দাবি-দাওয়া, পেশাগত দক্ষতা বৃদ্ধি,
শিক্ষার মানোন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রশাসনিক জটিলতা নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ
বিষয় নিয়ে আলোচনা হয়।
দিনব্যাপী আয়োজনে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসার
শিক্ষক, কর্মচারী ও অবসরপ্রাপ্ত শিক্ষকরা অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সুসংগঠিত
আয়োজন এবং প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়।