× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্ধকার রাস্তায় পড়ে ছিল দুর্বৃত্তের আঘাতে নিহত যুবক

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৭ পিএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:০১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দুর্বৃত্তদের আঘাতে আখেরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নের ভুটকা মধ্যপাড়া এলাকার ডুব্বির পাড় নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত আখেরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের ভুটকা মধ্যপাড়ার শামসুদ্দিনের ছেলে। আখেরুল পেশায় দিনমজুর হলেও সর্বশেষ কেরানীগঞ্জের একটি বেসরকারি কুরিয়ার সার্ভিসে কাজ করতেন। প্রায় এক মাস আগে তিনি চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করছিলেন।

স্থানীয়রা জানান, আখেরুল ইসলাম মালিপের বাজার থেকে আটা কিনে বাড়ি ফিরছিলেন। পথে কে বা কারা তার কপালের ডান পাশেরে উপর দিকে আঘাতে হত্যা করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

নিহত আখেরুল ইসলামের ছোট ভাই আখতারুল ইসলাম বলেন, সন্ধ্যায় বাড়িতে থাকা অবস্থায় আমার ভাইয়ের মোবাইলে একাধিক ফোন আসে। ফোন ধরার পর তার কারও সঙ্গে তর্কাতর্কিও হয়। আখতারুলের অভিযোগ, ওই ফোনের সূত্র ধরেই আখেরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে  হত্যা করা হয়।

কান্নায় বিলাপ করছেন আখেরুলের স্ত্রী খাদিজা বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘মানুষটা বাজার গেল। কইলো বাজার থাকি আইশোং। আর আসিল না। আল্লাহ, কায় তাক মারিল। মোর সোনার চানগুলাক কায় দেখবে। কার কি ক্ষতি করিল কেন মানুষটাক ওমন করি মারিল।’

পুলিশ জানায়, এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি স্পষ্ট হবে। এখন পর্যন্ত  লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায়। এ সময় তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা