× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিনিট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ১৭:০৩ পিএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫ ১৭:০৭ পিএম

মিনিট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

কক্সবাজারের টেকনাফ মহাসড়কে মিনিট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে টেকনাফের হ্নীলা আলী খালী রাস্তার মাথা এলাকায় হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার।
নিহতরা হলেনÑ সিএনজি চালক হ্নীলা মৌলভী বাজার পূর্ব পাড়ার মো. সেলিমের ছেলে মো. ফারুক ও টেকনাফ নাজির পাড়ার ছৈয়দ নুরের ছেলে ইমান হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, হ্নীলা থেকে টেকনাফগামী একটি অটোরিকশার সঙ্গে কক্সবাজারমুখী একটি মাছ বোঝাই মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক মো. ফারুক ও গাড়িতে থাকা মো. ইসমাইলসহ দু’জন ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আমি বিষয়টি জেনেছি। ঘটনা সহলে পুলিশ রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বাকিটা তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা