যশোর সংবাদদাতা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২ ২২:২৫ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২২ ২৩:০৭ পিএম
যশোরের সদর উপজেলায় এক শিশুকে ধর্ষণের চেষ্টাকালে সরোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার লেবুতলা ইউনিয়নে কাঠাল বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
সরোয়ার সদর উপজেলার লেবুতলা দক্ষিণ পাড়ার বাসিন্দা। তাকে যশোর জেনারেল হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
কোতোয়ালী থানার পরিদর্শক আলমঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ওই শিশুকে ফুসলিয়ে কাঁঠাল বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করার সময় সরোয়ারকে গণপিটুনি দেয় স্থানীয়রা।
পুলিশ কর্মকর্তা আলমঙ্গীর হোসেন বলেন, সরোয়ারকে আটক করে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।