× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাল নোটসহ আটক যুবককে ছেড়ে দিলো পুলিশ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ২১:৫১ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ২১:৫২ পিএম

মোরেলগঞ্জে জাল নোটসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন ব্যবসায়ীরা। প্রবা ফটো

মোরেলগঞ্জে জাল নোটসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন ব্যবসায়ীরা। প্রবা ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে জাল নোটসহ নয়ন হোসেন হাওলাদার নামে আটককৃত এক যুবককে আটক করার কয়েক ঘন্টা পরই ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে মোরেলগঞ্জ বাজারের তরকারিপট্টির ব্যবসায়ীরা জাল নোটসহ তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

ঘটনা সম্পর্কে ভূক্তভোগী তরকারি ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, ওই যুবক আজ ৭০ টাকার সবজি কিনে এক হাজার টাকার নোট দেয়। তখন আমার সন্দেহ হয়। কারণ এ ঘটনার প্রায় তিন মাস পূর্বেও ওই একই ব্যাক্তি (নয়ন হাওলাদার) এক হাজার টাকার নোট দিয়ে ৫০ টাকার তরকারি কিনেছিলেন। সেই নোটটিও জাল ছিলো। পরে নিরুপায় হয়ে সেই নোটটি আমি পুড়িয়ে ফেলি। আজও একই ব্যাক্তি একই কৌশলে জাল টাকা চালানোর চেষ্টা করেছে।  

তিনি আরও বলেন, নোটটি দেখে সন্দেহ হলে তিনি তার পাশের মুদি দোকানী খোকন এবং  সার ও কীটনাশক ব্যবসায়ী হেমায়েত হোসেন হিমুকে দেখালে তারাও নোটটি জাল বলে সন্দেহ করেন। এর পরেই স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে এসআই রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে।

এ প্রসঙ্গে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব আল রশিদ বলেন, জাল নোটসহ একজনকে আটক করে পুলিশে খবর দেওয়ার ঘটনা সঠিক। তবে ওই টাকাটি যুবক নয়ন যে দোকানির নিকট থেকে নিয়েছে বলে দাবি করেছে সে দোকানীর কাছে আর কোন জাল নোট পাওয়া যায়নি। তাই শর্ত সাপেক্ষে  নয়নকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, তার কাছে পাওয়া জাল নোটটি জব্দ করা হয়েছে। তদন্তে ওই যুবকের সংশ্লিষ্টতা পেলে মামলা নেওয়ো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা