× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ নিয়ে সেমিনার

রংপুর অফিস

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ২০:১৬ পিএম

শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ নিয়ে সেমিনার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকালে বাংলা বিভাগের ১৬ ব্যাচের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এতে মুসলিম সাহিত্য সমাজ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাবনী সরকার, মাসুদ রানা, সাবিকুন্নাহার তমা, আজিজুল হাকিম, সাইদুল শাকিল, গোলাম মোরশেদ তামি, অনন্যা সরকার, আব্দুল মালেক, প্রসেনজিৎ রায়, রাফি আহম্মেদ, মারুফা মুক্তা, মেহাইমিনুন নাবা, মাকসুরাতুন নাইমাসহ ১০ শিক্ষার্থী। 

সেমিনারে প্রধান আলোচক ছিলেনÑ বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী। 

১৬তম ব্যাচের শ্রেণি প্রতিনিধি মেঘনাথ রায়ের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেনÑ বাংলা বিভাগের প্রভাষক খাইরুল ইসলাম পলাশ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শফিকুর রহমান, অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, সহকারী অধ্যাপক সিরাজাম মুনিরা প্রমুখ।

সেমিনারে মুসলিম সাহিত্য সমাজের মাধ্যমে প্রগতিশীল সাহিত্যচিন্তা, নৈতিক ও মানবিক মূল্যবোধ চর্চা, শিক্ষিত সমাজগঠনের দৃষ্টিভঙ্গি, জাতির জন্য দায়িত্বশীল বুদ্ধিজীবী চেতনা তৈরিসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা