× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে সাহিত্য উৎসব উদযাপন

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৮ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:২১ পিএম

খাগড়াছড়িতে সাহিত্য উৎসব উদযাপন

‘সাহিত্যের আলোয় বহু সংস্কৃতি : সৃজনে উৎসবে বৈচিত্র্যের ঐকতান’Ñ প্রতিপাদ্য ধারণ করে উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি জেলা সাহিত্য পরিষদ আয়োজন করেছে সাহিত্য উৎসব।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে শুরু হয় দিনব্যাপী এ উৎসব।

প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা সাহিত্য উৎসবের উদ্বোধন করেন। পরে ‘গিরিধারা’ সাময়িকীর তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন কবি হাফিজ রশিদ খান। তিনি বলেন, সাহিত্য শুধু বিনোদন নয়। এটি সমাজের বিবেক। যেখানে বহু সংস্কৃতির মানবিক সেতুবন্ধন গড়ে ওঠে। বক্তারা বলেন, বহু সংস্কৃতির এই পাহাড়ে সাহিত্যচর্চাই পারে বৈচিত্র্যকে শক্তিতে রূপ দিতে।

আলোচনা সভার পরপরই ৫ জন কবি-সাহিত্যিকের মধ্যে গিরিধারা সাহিত্য পুরস্কার দেওয়া হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন, জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, শহিদুল ইসলাম সুমন, জয়া ত্রিপুরা, বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক দীনময় রোয়াজা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যো হ্লা মং। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ইউসুফ আদনান। সার্বিক আয়োজন ও সক্রিয় অংশগ্রহণে দিনভর উৎসব রূপ নেয় সাহিত্যপ্রেমীদের এক মিলনমেলায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা