× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শৈলকুপা থানার ২০০ গজ দূরে নাইটগার্ডকে বেঁধে স্বর্ণের দোকানে ডাকাতি

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৯ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:২৪ পিএম

শৈলকুপা থানার ২০০ গজ দূরে নাইটগার্ডকে বেঁধে স্বর্ণের দোকানে ডাকাতি

ঝিনাইদহের শৈলকূপা থানা রোডে নাইটগার্ডকে বেঁধে রেখে ‘ভাই ভাই জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘ‌টে‌ছে।   দোকান থে‌কে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার খোয়া গে‌ছে ব‌লে অভিযোগ পাওয়া গে‌ছে।

রবিবার (৭ ডিসেম্বর) জু‌য়েলা‌র্সের মালিক উজ্জ্বল সরকার জানি‌য়ে‌ছেন, দিবাগত গভীর রাতে একদল দুর্বৃত্ত দোকানের তালা ভে‌ঙে ভেতরে প্রবেশ করে। ‌চো‌ররা দোকান থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণ এবং ৮০ ভরি রুপার গহনা চু‌রি করে নিয়ে যায়। খোয়া যাওয়া গহনার মোট বাজারমূল্য প্রায় ৩৩ লাখ টাকা।
জুয়েলারি ব্যবসায়ীরা জানান, বাজারের নাইটগার্ড’কে বেঁধে বেধড়ক মারপিট করে তাকে একটি কালো মাইক্রোযোগে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এরপর রাত ৩টার দিকে একে একে ৬/৭ জন চোর তালা ভেঙে জুয়েলারি দোকানে ঢুকে পড়ে।

এব্যাপারে শৈলকূপা থানা পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে, পুলিশ চু‌রি হওয়া দোকান এবং আশপাশের এলাকায় পরিদর্শন করেছে। দুঃসাহসিক চুরির পেছনের রহস্য দ্রুত উদ্ঘাটনে বিশেষ তদন্ত শুরু হ‌য়ে‌ছে।
শৈলকূপা থানার ওসি (তদন্ত) সাকিল হোসেন সাংবাদিকদের জানান, কারা এই চুরির সঙ্গে জড়িত তাদের শনাক্ত করার কাজ চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা