বেতাগী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৬:১৩ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৮ পিএম
বরগুনার বেতাগীতে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮
ডিসেম্বর) বেলা ১১টায় বেতাগী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই
সভার উদ্বোধন করা হয়। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেতাগী থানার তদন্ত কর্মকর্তা ফারুক আহমেদসহ মুক্তিযোদ্ধা,
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বেসরকারি সকল সেক্টরের
প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় বক্তারা বলেন, শহীদ
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এই দিনগুলোর
উদযাপন কেবল আমাদের জাতির মুক্তির ইতিহাসকে স্মরণ করানোর মাধ্যমে জাতীয় ঐক্য ও সচেতনতা
বৃদ্ধি করবে। আমাদের প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং তাদের মধ্যে
দেশপ্রেমের অনুভূতি জাগাতে হবে। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের নানা অনুষ্ঠানের
প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য সকলের সহযোগিতা
কামনা করা হয়।