আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ২০:২৪ পিএম
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় মন্টু সরদার (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রুকিন্দিপুর ইউনিয়নের ভালকি ব্রিজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত মন্টু উপজেলায় রুকিন্দিপুর ইউনিয়নের চক রোয়ার গ্রামের সেকেন্দার সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাবার নিয়ে মাঠে থাকা বাবার কাছে যান মন্টু। ভাত দিয়ে ফেরার পথে তিনি রেলের ভালকি ব্রিজের ওপর ওঠেন এবং রাজশাহী থেকে ঢাকাগামী আপ তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আক্কেলপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, তিতুমীর ট্রেনে কাটা পড়ে যুবকটি মারা গেছে। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।