× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে গ্রাম আদালত-বিষয়ক কর্মশালা

আঞ্চলিক প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৯:০৪ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১৯ পিএম

সুনামগঞ্জে গ্রাম আদালত-বিষয়ক কর্মশালা

সুনামগঞ্জে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের ‘গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের সহযোগিতায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘তৃণমূল পর্যায়ে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত একটি কার্যকর মাধ্যম। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, সাংবাদিক বিজন সেন রায়, সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, পঙ্কজ দে, শহীদনূর আহমেদ, ইউপি চেয়ারম্যান রশীদ আহমেদ, ছবাব মিয়াও ইমাম মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।

এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী, তানভীর আহমেদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা