× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই জেলায় ছুরিকাঘাতে যুবক ও গৃহবধূকে খুন

হবিগঞ্জ ও যশোর প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১৭ পিএম

দুই জেলায় ছুরিকাঘাতে যুবক ও গৃহবধূকে খুন

হবিগঞ্জের চুনারুঘাট ও যশোরের হবিগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে ফারজানা বেগম (১৯) নামে এক গৃহবধূ খুন এবং যশোর শহরে মাদক বিক্রির টাকা চাওয়ায় তানভীর (২৮) নামে এক মাদককারবারিকে হত্যা করেছে মাদকসেবীরা। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

হবিগঞ্জে বিয়েবহির্ভূত অবৈধ সম্পর্ক থাকার সন্দেহে ছুরিকাঘাতে স্ত্রী ফারজানা বেগমকে (১৯) খুন করেছে নুর আলী নামে এক ব্যক্তি। 

রবিবার (৭ ডিসেম্বর) সকালে চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় সিদ্দিক মিয়ার ভাড়াটিয়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফারজানা বেগম চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে। ফারজানা নতুন ব্রিজ এলাকার ওই বাড়িতে তার মাকে নিয়ে ভাড়া থাকতেন এবং একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে ফারজানা কাজ থেকে বাসায় ফেরার পর তার হাতে থাকা একটি ব্রেসলেট নিয়ে স্বামী নুর আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুর আলী উত্তেজিত হয়ে ফারজানার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফারজানাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে নুর আলীও ছুটে আসে, সেখানেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহবুদ্দিন শাহীন জানান, ঘটনার তদন্ত চলছে। নিহতের স্বামীকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে যশোর শহরের বেজপাড়া এলাকায় মাদক বিক্রির টাকা চাওয়ায় তানভীর (২৮) নামে এক মাদককারবারিকে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদকসেবীরা। সে যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে।

গত শনিবার রাতে শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, নিহত তানভীর একজন মাদককারবারি। শনিবার রাত সাড়ে ১২টার দিকে তানভীর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পিছনে কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা তানভীরকে চাকু মেরে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, কে বা কারা তানভীরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মৃত ব্যক্তির পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়ছে। ধারণা করা হচ্ছে মাদক-সংক্রান্ত বিষয় নিয়ে এ ঘটনা ঘটতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা