× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাসিস্ট হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছে : সালাহউদ্দিন আহমদ

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৭:০১ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৭:০৩ পিএম

চকরিয়ায় নির্বাচনী গণসংযোগে সালিউদ্দিন আহমদ। প্রবা ফটো

চকরিয়ায় নির্বাচনী গণসংযোগে সালিউদ্দিন আহমদ। প্রবা ফটো

পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্রপ্রিয় জনগণের দীর্ঘ রক্তাক্ত সংগ্রামে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

দেশে এমন নির্বাচন প্রয়োজন যেখানে মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে এবং বিএনপির নেতৃত্বে একটি শক্তিশালী, সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে চকরিয়া উপজেলার হারবাং বাজারে নির্বাচনী গণসংযোগের ষষ্ঠ দিনের পথসভায় তিনি এসব কথা বলেন।

কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির আমলেই শুরু হয়েছিল কক্সবাজারে দেশের একমাত্র গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ। আশা করি  আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই বন্দরটি সম্পূর্ণভাবে চালু হবে। তখন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেন করা অপরিহার্য হয়ে উঠবে। এবং বিএনপি সরকার গঠন করলে এ বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন শিগগির জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে এবং তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপির প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচারণায় নামবেন।

সাবেক এ সংসদ সদস্যের মতে, দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে মানুষ, আর এই নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ-ফ্যাসিবাদ ও স্বৈরশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।

বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দলের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, তিনি গণতন্ত্রের জন্য আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

সালাহউদ্দিন আহমদ রবিবার সকালে তার নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নুনাছড়ি, নয়া পাড়া, রাখাইন পাড়া, হারবাং বাজার, কালা সিকদার পাড়া,গুদার পাড়া, সওদাগর পাড়া পাহাড়তলী এলাকায় গণসংযোগ করেন। বিকালে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা