× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেজুর রস খেতে গিয়ে প্রাণ গেল কিশোরের

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৪:৩২ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৫:১৯ পিএম

খেজুর রস খেতে গিয়ে প্রাণ গেল কিশোরের

টাঙ্গাইলের কালিহাতীতে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তাওহীদ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও দুইজন।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহীদ উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। আহত দুই কিশোর একই গ্রামের জিহাদ এবং হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, শীত মৌসুমে ভোরে উপজেলার ধানগড়া গ্রামে খেজুরের রস খেতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে। রবিবারও প্রতিদিনের মতো ভোরে রামপুর এলাকা থেকে ৯ কিশোর তিনটি মোটরসাইকেলে সেখানে আসে। ফেরার পথে পাকুটিয়া বেইলি ব্রিজ পার হওয়ার সময় তাদের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাকুটিয়া বেইলি ব্রিজের লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাওহীদ মারা যায় এবং সঙ্গী দুইজন গুরুতর আহত হয়।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই শহিদুল্লাহ বলেন, ৯জন ছেলে তিনটি মোটরসাইকেলে খেজুরের রস খেতে আসে ওই গ্রামে। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়েছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থলেই এক কিশোরের মৃত্যু হয়েছে এবং দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাওহীদের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা