× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ভাড়া বাসার দরজা ভেঙে নারীর মরদেহ উদ্ধার

বগুড়া অফিস

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১০:২৭ এএম

বগুড়ায় ভাড়া বাসার দরজা ভেঙে নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার জামিলনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাবিকুন নাহার (৪৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সাবিকুন নাহার চট্টগ্রাম পোর্ট এলাকার হোন্দালপাড়া গ্রামের গোলাম সবানীর মেয়ে। তিনি প্রায় ৯ মাস ধরে জামিলনগরে শাজাহান মিয়ার বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।

বাড়ির মালিক শাজাহান মিয়া বলেন, বিকালের পর ওই নারী ফোন ধরছিলেন না। রাত ৯টার দিকে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে বিছানায় মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

তিনি জানান, ৯ মাস আগে এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ঘর ভাড়া নেন ওই নারী। লোকটির বাড়ি শাজাহানপুরের রানীরহাট এলাকায়। তবে তার নাম জানেন না বাড়ির মালিক। সপ্তাহখানেক আগে তাদের তালাক হয় বলে ওই নারী তাকে জানান। শনিবার রাতে মৃত্যুসংবাদ দিলে ওই ব্যক্তি ফোন কেটে দেন।

ঘরে গিয়ে দেখা যায়- দরজা খোলা, বিছানায় মাস্ক দিয়ে মুখ ঢাকা অবস্থায় মরদেহ পড়ে আছে। বিছানায় দুই প্যাকেট খাবার ও কিছু ওষুধ ছড়িয়ে রয়েছে। ঘর অগোছালো নয়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান বলেন, নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। বিছানা থেকে ডায়াবেটিসের ওষুধ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা