× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

বগুড়া অফিস

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ২০:১৪ পিএম

মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম। প্রবা ফটো

মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম। প্রবা ফটো

বগুড়ায় বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে শহরের পৌর পার্কে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়। এবারের মেলায় অংশ নিয়েছে ৭০টি স্টল। এছাড়া শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইড ও খাবারের দোকান।

বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, হাজরাদিঘী স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং নাসিব বগুড়ার সভাপতি একরামুল কবীর আহম্মেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেরদৌস ওয়াহেদ সুমন। স্বাগত বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হাশেম।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তা ও কারুশিল্পীদের সঙ্গে মতবিনিময় করেন। 

আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এ উদ্যোক্তা মেলা। মেলাকে ঘিরে বিভিন্ন বাহারি পণ্যের দোকান বসেছে। নিজেদের তৈরি পণ্য ও খাবার সবার কাছে পৌঁছে দিতেই অংশ নিয়েছেন নারী উদ্যোক্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা