উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০৮ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৩১ পিএম
কক্সবাজারের উখিয়ায় শিকারির কবল থেকে বক পাখি ও অতিথি পাখি উদ্ধার ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ।
শনিবার (৬ ডিসেম্বর) বন বিভাগের একটি দল বন্য পশুপাখি সংরক্ষণ আইনে উপজেলার রাজা পালং ইউনিয়নের মাছকারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
উখিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিকারিরা জাল দিয়ে ফাঁদ বসিয়ে অবৈধভাবে বক পাখি ও অতিথি পাখি শিকার করে বাজারে বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে বন বিভাগ অভিযানে নামেন।
অভিযানকালে অর্ধশতাধিক জালের ফাঁদ জব্দসহ ১০টি বক পাখি ও অতিথি পাখি উদ্ধার করতে সক্ষম হয়। পরে বন বিভাগ কার্যালয়ে সবার উপস্থিতিতে উদ্ধার হওয়া পাখি সমূহ অবমুক্ত করা হয়।
দোছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি জানান, এ সময় ৭০০ ফুট জাল ও ৩০০ কৃত্রিম বক জব্দ করে ধ্বংস করা হয়েছে।