× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ, আটক ২

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৭ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৪ পিএম

যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ, আটক ২

কুমিল্লার বুড়িচং উপজেলায় যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের শিকার হয়ে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে শ্বশুরবাড়ির লোকজন।

নিহত গৃহবধূ সাদিয়া আক্তার (২২) বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের উত্তর কোদালিয়া গ্রামের রেজাউল হোসেনের মেয়ে।

নিহতের পরিবার জানায়, গত ৫ ডিসেম্বর শুক্রবার সাদিয়া তার দাদার কুলখানির অনুষ্ঠানে যোগ দিতে বাবার বাড়িতে আসেন। দুপুরে খাবারের সময় শ্বশুরবাড়ির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন। একপর্যায়ে তাকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়।

পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়িতে নেওয়ার পর যৌতুকের দাবিতে সাদিয়াকে পুনরায় শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং জোরপূর্বক বিষপানে বাধ্য করা হয়। পরে বিকেল ৫টার দিকে স্বজনদের জানানো হয়, তিনি বিষপান করেছেন এবং তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত ৯টার দিকে চান্দিনায় পৌঁছালে তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ জানাজানি হলে দেবর ও শ্বশুর পালিয়ে যান বলে অভিযোগ করে পরিবার।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বুড়িচং থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা