× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাগলী হলেন সন্তানের মা, বাবা অজানা!

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:১৩ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:২৯ পিএম

পাগলী রাহিমা ও তার নবজাতক সন্তান। প্রবা ফটো

পাগলী রাহিমা ও তার নবজাতক সন্তান। প্রবা ফটো

বরগুনার আমতলীতে রাহিমা নামে এক পাগলী  সুন্দর  ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু নবজাতকের পিতা কে তা কেউ জানে না। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি ওয়ার্ডে এই সন্তান জন্ম দেন রাহিমা।

জানা গেছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজার এলাকায় শুক্রবার বিকেল থেকে পাগলী রাহিমা তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। কিন্তু কেউ তার কষ্টের কারণ বুঝতে পারেননি। পরে রাত ১১টার দিকে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে আমতলী থানার এসআই নাসরিন ঘটনাস্থলে যান। একই ইউনিয়নের নারী ইউপি সদস্য তাসলিমা বেগমের সহায়তায় পুলিশ ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, তাকে দ্রুত গাইনী ওয়ার্ডে ভর্তি করানো হয়। রাতেই সেখানে রাহিমা এক ছেলে সন্তানের জন্ম দেন।

তিনি আরও জানান, ওই নারীর আগে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান হয়েছিল। এরপর স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেওয়া অত্যন্ত জটিল বিষয়, কিন্তু আল্লাহর রহমতে সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে। মা সুস্থ থাকলেও নবজাতক জন্মের পর শ্বাসকষ্টে ভুগতে থাকে। প্রায় দেড় ঘণ্টা চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে শিশুটি ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

ইউপি সদস্য তাসলিমা বেগম বলেন, পাগলী নিজেই তার নাম ‘রাহিমা’ বলেছেন। তিনি শুদ্ধ ভাষায় কথা বলেন এবং আমাকে ও এসআই নাসরিনকে ভাবী ডেকেছেন। ধারণা করছি, তিনি উত্তরের (উত্তরাঞ্চলের) কোনো ভালো পরিবারের মেয়ে হবেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ৯৯৯ কল পাওয়ার পরপরই এসআই নাসরিনের নেতৃত্বে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে তিনি ছেলে সন্তানের জন্ম দেন।

এই মানবিক ঘটনার পর পুরো আমতলী এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নবজাতক ও তার মায়ের সুস্থতা কামনা করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা