× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেজুরের রস খেয়ে নওগাঁয় এক কিশোরের মৃত্যু

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ২০:৩৩ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ২১:৩০ পিএম

নিহত অনিক মোল্লা। ছবি : সংগৃহীত

নিহত অনিক মোল্লা। ছবি : সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে খেজুরের রস খেয়ে অনিক মোল্লা (১৭) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অনিক আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের মহাদীঘি নামাপাড়া গ্রামের খোকা মোল্লার ছেলে।

মৃত অনিকের বড় ভাই জামিল মোল্লা জানান, অনিক গত ২ দিন আগে খালি পেটে খেজুরের রস খায়। এরপর অনিকের জ্বর আসে এবং একইসঙ্গে পেট ও মাথা ব্যাথা শুরু হয়। প্রাথমিক অবস্থায় গ্রাম্য চিকিৎসক দ্বারা তার চিকিৎসা করানো হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকালে তার মৃত্যু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা