× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৪:৩২ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৪:৩২ পিএম

নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রবা ফটো

নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রবা ফটো

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের চাপায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই নারী, এক শিশু এবং একজন অজ্ঞাত ব্যক্তি রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন একই পরিবারের- পূর্ব সদরদী গ্রামের কবিরুলের স্ত্রী রিমু আক্তার (২২), তার তিন বছর বয়সী শিশু পুত্র রায়ান এবং নানী নূরজাহান বেগম (৫০)। অজ্ঞাত পরিচয়ের আরেকজন পুরুষের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আহতরা হলেন- শান্তা (৩০), শাহ-আলম ফকির (৩৫), জহিরুল (৫০) ও ফারজানা (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভাঙ্গা থেকে একটি অটোরিকশা চুমুরদী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কৈডুবি এলাকায় পৌঁছালে কুয়াকাটা থেকে মুজিবনগরগামী নিউ মডার্ন পরিবহনের একটি দ্রুতগতির বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত রায়ানকে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা