× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে চাষিদের ধান কেটে দিল কৃষক দল

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৩:০১ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৫ পিএম

ফেনীতে চাষিদের ধান কেটে দিল কৃষক দল

আধুনিক কৃষিযন্ত্র হারভেস্টার মেশিন ব্যবহার করে বর্গাচাষিদের ধান কেটে ঘরে তুলে দিল ফেনী জেলা কৃষক দল।

শুক্রবার (৫ ডিসেম্বর) ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এখানে ১০ জন বর্গাচাষির ১ একর জমির ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

ফেনী জেলা কৃষক দলের উদ্যোগে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, নবান্নের শুরু থেকেই কৃষকদের সহায়তায় মাঠে রয়েছে জাতীয়তাবাদী কৃষক দল। শ্রমিক সংকট ও অতিরিক্ত শ্রমিক মজুরির কারণে অনেক বর্গাচাষি ধান কাটতে হিমশিম খান। তাদের সুবিধার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি সব সময়ই মানুষের পাশে ছিল, আছে ও থাকবে।

জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, বর্গাচাষিরা বেশিরভাগই দরিদ্র পরিবার থেকে আসেন। ধান উৎপাদন ও মাড়াইয়ের খরচ বহন করা তাদের জন্য কষ্টসাধ্য। সেই বিবেচনায় তারেক রহমানের নির্দেশে সারাদেশে দরিদ্র কৃষকদের সহযোগিতায় কৃষক দল বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে ধান কাটা, মাড়াই ও পরিষ্কারের কাজ একসঙ্গে সম্পন্ন হওয়ায় উৎপাদন ব্যয় অনেক কমে আসবে, ফলে কৃষকরা লাভবান হবেন।

তিনি আর বলেন, উৎপাদন খরচ কমে গেলে কৃষকরা মাঠে কাজ করতে আরও আগ্রহী হবেনÑ যা দেশের কৃষি ও অর্থনীতিকে শক্তিশালী করবে এবং খাদ্য নিরাপত্তা আরও মজবুত হবে।



 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা