× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

সিলেট অফিস

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ২০:০৪ পিএম

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের ওপর থাকা গাছের ডালপালা কাটার প্রয়োজনে আগামী শনিবার (৬ ডিসেম্বর) সিলেট নগরীর অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আম্বরখানা উপকেন্দ্রের ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি বালুচর, সেনপাড়া ও শিবগঞ্জ ফিডারের আওতাধীন এলাকাগুলোতেও বিদ্যুৎ পাওয়া যাবে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর প্রকৌশলী মোহাম্মদ আরাফাত ও বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী আবদুর রাজ্জাক।

বিদ্যুৎ বিভাগ জানায়, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের ১১ কেভি ফিডারের আওতাধীন ইলেকট্রিক সাপ্লাই রোড, আম্বরখানা পয়েন্ট, রায়হোসেন গলি, মজুমদারী, সৈয়দ মুগনী, লেচুবাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, দরগাহ গেইট, চন্দনটুলা, মুন্সিপাড়া (সম্ভাব্য সংশোধন: ঘূর্ণি আ/এ এর স্থলে), দরগাহ মহল্লা, গৌর গোবিন্দ টিলা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরানলেন, লালবাজার, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিস্ত, ফাজিলচিস্ত, পিটিআই, সুবিদবাজার, বনকলাপাড়া, কলবাখানি, চাষনী পীরের মাজার রোড, গোয়াইপাড়া, শাহী ঈদগাহ, হাজারীবাগ, টিবি গেইট, উঁচা সড়ক, কাহের মিয়ার গলি, মক্তব গলি, কাজীটুলা, মীরবক্সটুলা, তাঁতিপাড়াসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস, জোনাকী, কৃষি বিশ্ববিদ্যালয়, আলুরতল, সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশেপাশের এলাকায়।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা