× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১ বছর পর আটক ধর্ষণ মামলার পলাতক আসামি

চাটমোহর (পাবনা) প্রতিবেদবক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৯:২৫ পিএম

গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানকি মন্ডল। বৃহস্পতিবার সকালে পাবনার চাটমোহর থানার সামনে তোলা। প্রবা ফটো

গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানকি মন্ডল। বৃহস্পতিবার সকালে পাবনার চাটমোহর থানার সামনে তোলা। প্রবা ফটো

দীর্ঘ ১১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক মন্ডলের। অবশেষে ধরা পড়লেন পুলিশের হাতে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য জানান।

এর আগে বুধবার (৩ ডিসেম্বর) রাতে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাকে আটক করে চাটমোহর থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত মানিক চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে। তিনি ২০১৪ সালে একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক ছিলেন। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালে মানিক মন্ডল নিজ এলাকার জনৈক এক নারীকে ধর্ষণ করে এলাকা থেকে পালিয়ে যান। পরে ভুক্তভোগী ওই নারী একই বছরের ১ সেপ্টেম্বর বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। এরপর পাবনার আদালতের বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানি শেষে মানিক মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার সাজা দেন।

এদিকে দীর্ঘদিন ধরে মানিক মন্ডল ছিলেন ধরাছোঁয়ার বাইরে। পরিচয় গোপন করে গাজীপুরের জয়দেবপুর এলাকায় স্থানীয় একটি গার্মেন্টস এ চাকরি করতেন তিনি। এরপর গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জয়দেবপুর এলাকা থেকে মানিক মন্ডলকে আটক করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ঘটনার পর থেকে মানিক মন্ডল এলাকা ছেড়ে চলে যায়। দীর্ঘদিন সে পরিচয় গোপন করে পালিয়ে ছিল। অবশেষে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা