× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে চার শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৩১ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৫০ পিএম

অপহৃতদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চলছে। প্রবা ফটো

অপহৃতদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চলছে। প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে চার শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহরণের চারদিন পর তাদের পরিবারকে ফোন করে দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা—এমন অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপহরণকারীরা মোবাইলে ফোন দিয়ে প্রতিটি পরিবারের কাছ থেকে দুই থেকে তিন লাখ টাকা দাবি করছে।

ঘটনাটি ঘটে গত রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায়। 

অপহৃত আনোয়ার হোসেনের বাবা জানান, অপহরণের চারদিন পর অপহরণকারীরা ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দেওয়ার জন্য চাপ দিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড় থেকে নেমে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত অস্ত্রের মুখে ছয়জনকে ধরে নিয়ে যায়। পরে দুজন পালিয়ে আসলেও চারজন শিশু এখনও নিখোঁজ রয়েছে।

অপহৃত চার শিশু হলো—মো. মামুন (১৭), আনোয়ার হোসেন (১৪), গিয়াস উদ্দিন (১৫) ও আবু বক্কর ছিদ্দিক (১৩)।

বুধবার (৩ ডিসেম্বর) বিকালে স্থানীয়রা টেকনাফ–মেরিন ড্রাইভ সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন। তারা পাহাড়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অভিযান ও দ্রুত উদ্ধার তৎপরতা বৃদ্ধির দাবি জানান।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, পরিবারগুলোর কাছ থেকে মুক্তিপণ দাবি করা হচ্ছে—এমন খবর পেয়েছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, শিশুদের উদ্ধারে দিনরাত পাহাড়ে অভিযান চলছে। প্রয়োজন হলে যৌথ অভিযানও পরিচালিত হবে।

টেকনাফ থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, অপহৃত চার শিশুকে উদ্ধারের জন্য টাস্কফোর্স ইতোমধ্যে কাজ শুরু করেছে। অপহরণকারীদের গ্রেপ্তারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা