× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাহাড় কাটতে বাধা দেওয়ায় বনকর্মীকে হামলা, আহত ৫

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৮:২৭ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৪ পিএম

পাহাড় কাটতে বাধা দেওয়ায় বনকর্মীকে হামলা, আহত ৫

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন সাইবেনের খিল এলাকায় বনকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৩ ডিসেম্বর) রাতে অবৈধভাবে পাহাড়ে শ্যালো মেশিন বসিয়ে পাহাড় কাটার সময় অভিযান পরিচালনা করতে গেলে চিহ্নিত বনখেকোদের হামলায় বিট কর্মকর্তা আলাল উদ্দিনসহ পাঁচ বনকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাটে রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, করেরহাট রেঞ্জ আওতাধীন সাইবেনের খিল এলাকায় পাহাড়ে শ্যালো মেশিন বসিয়ে পাহাড় কাটার খবরে অভিযানে গেলে সন্ত্রাসী মাসুদ কালার নেতৃত্বে ১০-১৫ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। হামলায় শাহ আলম, এনামুল হক, মো. রুহুল আমিন নামে সহকমীরা আহত হন। 

চট্টগ্রাম উত্তর বন বিভাগ করেরহাট ও নারায়ণহাটের সহকারী বন সংরক্ষক রুন অর রশীদ বলেন আহতদের রাতে প্রাথমিক চিকিৎসা শেষে জোরারগঞ্জ থানায় অভিযোগ দায়েরের জন্য বলা হয়েছে। সরকারি কর্মকর্তাদের হামলায় কাউকে ছাড় দেওয়া হবে না। 

জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল হালিম বলেন, হামলার বিষয়ে বন কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছে। অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. নাদিম হায়দার চৌধুরী বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অধিকার কারও নেই। 

তবে অভিযোগ অস্বীকার করে মাসুদ কালা বলেন, ‘রাতে আমরা ৮-১০ জন গিয়ে দেখি বন কর্মকর্তাদের সঙ্গে এলাকাবাসীর তর্কবিতর্ক চলছে। আমি তাদের সরে যেতে বলি। এ ছাড়া কোনো পাহাড় কাটার সঙ্গে আমি জড়িত নয়, যদি অপরাধী হই আমার শাস্তি হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা