× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোবিপ্রবির তিন পরিবহন বাসে আগুন

নোবিপ্রবি প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৮:২৪ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৪২ পিএম

নোবিপ্রবির তিন পরিবহন বাসে আগুন

নোয়াখালীর সোনাপুরে গভীর রাতে নোবিপ্রবি শিক্ষার্থীদের পরিবহনে নিয়োজিত বিআরটিসির তিনটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এর মধ্যে শিক্ষার্থীদের বহনকারী দ্বিতল দুটি বাসÑ ‘গুলবাহার’ ও ‘মালতি’ সম্পূর্ণ পুড়ে ছাই, আর ‘গন্ধরাজ’ নামের আরেকটি বাসের ব্যাপক ক্ষতি হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে সোনাপুর বিআরটিসি ডিপোর ভেতরেই ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ২টা ৩০ মিনিটে হঠাৎ ডিপো থেকে আগুনের শিখা উঠতে দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ১০-১৫ মিনিটের মধ্যেই মাইজদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসগুলোর বডিতে ফোম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে নোবিপ্রবি শিক্ষার্থী পরিবহনে নিয়োজিত ‘গুলবাহার’ ও ‘মালতি’ মুহূর্তেই ভস্মীভূত হয়। একই রুটে চলাচলকারী ‘গন্ধরাজ’ও রক্ষা পায়নি, ব্যাপক ক্ষতি হয়েছে।

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার বলেন, ‘খবর পেয়েই আমি দ্রুত এসে উপস্থিত হই। ফায়ার সার্ভিস-পুলিশ এসে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে। পুরো ঘটনাটি স্পষ্ট নাশকতা। আজই আমার বদলি হওয়ার কথা ছিলÑ সব প্রস্তুতিও শেষ। যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি আসতে অনাগ্রহী। আমার ধারণা, বদলি ঠেকাতেই পরিকল্পিতভাবে এ অপকর্ম করা হয়েছে। বিষয়টি অত্যন্ত প্রফেশনালভাবে ঘটানো হয়েছে।’

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, রাত ২টা ৪০ মিনিটে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। 

তার ভাষ্য, ‘দুটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে, একটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত ছাড়া আগুনের কারণ বলা সম্ভব নয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা