পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৮:১৮ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৯ পিএম
নভেম্বর, ২০২৫ মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অগ্রগতির র্যাংকিং সারাদেশে ৬৪ জেলার মধ্যে *পটুয়াখালী জেলা প্রথম স্থান* অর্জন করেছে।
এছাড়াও জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে পটুয়াখালী জেলার ধারাবাহিকভাবে ভালো করছে। বিশেষ করে, ২০২৪ সালে (জানুয়ারি- ডিসেম্বর) ১২ মাসে গড় অর্জনে পটুয়াখালী জেলা সারাদেশের মধ্যে ৩য় স্থান এবং বরিশাল বিভাগের মধ্যে ১ম স্থান অর্জন করেছে। পাশাপাশি, অধিকাংশ মাসেই সেরা দশ জেলার (Top Ten) মধ্যে পটুয়াখালী জেলার অবস্থান করছে। এর মধ্যে একাধিকবার সারাদেশে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে।
স্থানীয় সরকার উপ-পরিচালক জুয়েল রানা জানান, জন্ম-মৃত্যু নিবন্ধনে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করে টিমওয়ার্কের মাধ্যমে পটুয়াখালী জেলা কাজ করে যাচ্ছে।