নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৮ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫০ পিএম
নড়াইলের লোহাগড়া পৌরসভায় বসতবাড়ি থেকে মো. ইমরুল ভূঁইয়া (৩৭) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার
(৩ ডিসেম্বর) দুপুরে পৌরসভার কুন্দশী গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা
হয়। তিনি ওই গ্রামের মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে।
স্থানীয়রা
জানান, ইমরুল ভূঁইয়া একাই বসবাস করতেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে তার দীর্ঘদিন
কোনো যোগাযোগ ছিল না। এছাড়া এক বছর ধরে স্ত্রীর সঙ্গে তার মামলা চলমান ছিল। বুধবার
দুপুরে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ঘরে ঢুকে গলিত অবস্থায় ইমরুলের
মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে
গিয়ে মরদেহ উদ্ধার করে।