× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরে দুর্গন্ধ, খুঁজতেই মিলল যুবকের গলিত মরদেহ

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৮ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫০ পিএম

ঘরে দুর্গন্ধ, খুঁজতেই মিলল যুবকের গলিত মরদেহ

নড়াইলের লোহাগড়া পৌরসভায় বসতবাড়ি থেকে মো. ইমরুল ভূঁইয়া (৩৭) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে পৌরসভার কুন্দশী গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ইমরুল ভূঁইয়া একাই বসবাস করতেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে তার দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না। এছাড়া এক বছর ধরে স্ত্রীর সঙ্গে তার মামলা চলমান ছিল। বুধবার দুপুরে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ঘরে ঢুকে গলিত অবস্থায় ইমরুলের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা