খুলনা অফিস
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৬:১৮ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৬:২২ পিএম
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কয়রা উপজেলা শাখার উদ্যোগে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায়
কয়রা উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন
জেলা বিএনপির সদস্য আলহাজ আবু সাঈদ বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন কয়রা উপজেলা
যুবদলের আহ্বায়ক শরিফুল আলম, বিএনপি নেতা এফ এম মনিরুজ্জামান, কোহিনূর আলম, সাবেক ছাত্রদল
নেতা মঞ্জুরুর মোরশেদ, আব্দুস সামাদ, আব্দুর রহিম সানা, যুবদল নেতা এহসানুর রহমান,
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডি এম হেলাল উদ্দিন, বিএনপি
নেতা শেখ সালাউদ্দিন লিটন, সিরাজুল ইসলাম, কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ
সবুজ, সদস্য সচিব মাহমুদুল হাসান কাজল ও ইমরান হোসেনসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।