দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৬ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫ ২০:০৪ পিএম
রাজশাহীর দুর্গাপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে কার্যক্রম স্থগিত থাকা ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাখাওয়াত হোসেন লায়ন উপজেলার মাড়িয়া গ্রামের মৃত জহুর হোসেনের ছেলে। তিনি মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
সোমবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে পৌর মোড় এলাকায় অভিযান চালিয়ে
তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সাখাওয়াত হোসেন লায়নের বিরুদ্ধে পুঠিয়া
থানায় নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করা
হয়েছে।
জানা যায়, আওয়ামী লীগ নেতা লায়ন গ্রেপ্তারের ভয়ে পালিয়ে ছিলেন।
সম্প্রতি একটি মানববন্ধনে অংশ নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে
তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত
থাকার অভিযোগ উঠে আসে। তিনি দলিল লেখক সমিতির সদস্য হওয়ায় উপজেলার সাব-রেজিস্ট্রার
অফিসে সিন্ডিকেট করায় নানা অনিয়মের অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
এব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘নাশকতা পরিকল্পনার মামলায় সাখাওয়াত হোসেন লায়নকে গ্রেপ্তার করা হয়।’ আইনি প্রক্রিয়া শেষে পুঠিয়া থানার মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।