ধুনট (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ১৯:০৮ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫ ১৯:১১ পিএম
বগুড়ার ধুনটে মাদকবিরোধী অভিযানে ৪ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ঈশ্বরঘাট গ্রামের দুলাল
প্রামানিকের ছেলে স্বপন মিয়া (২৮), বেলকুচি গ্রামের মফিজ শেখের ছেলে কালাম শেখ
(৫৮), তারাকান্দি গ্রামের মতিয়ার রহমান ছেলে ইমরুল কাদের সেলিম ও নলডাঙ্গা গ্রামের
সোলায়মান আলীর ছেলে উজ্জ্বল মিয়া (৪০)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা
কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত ৮টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের
ঈশ্বরঘাট (ইসলামপুর) মধ্যপাড়া এলাকায় থেকে তাদের গ্রেপ্তার ৪ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা এলাকার
চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত তারা বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে
আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে বগুড়ার ডিবি পুলিশের একটি দল ধুনট উপজেলার
কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট (ইসলামপুর) মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে চার মাদক
ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা
হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতদের
বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একাধিক মামলা রয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম
বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে
গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।