ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৯ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫ ১৯:১০ পিএম
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় শিল্পী আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পাইকুরাটি
ইউনিয়নের থানুরা গ্রামে নিজদের বসতঘরের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি ওই গ্রামের খাইরুল মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, দুই মেয়েকে নিয়ে শিল্পী আক্তার
ও খাইরুল মিয়ার সংসার চলছিল। গত বছর গৃহবধূ শিল্পীর আক্তারের শরীরে ক্যান্সার ধরা পড়ে।
দিনমজুর স্বামী খরচের অভাবে স্ত্রীর চিকিৎসা নিয়মিতভাবে চালিয়ে যেতে পারছিলেন না। দীর্ঘদিনের
শারীরিক কষ্ট, চিকিৎসাজনিত আর্থিক সংকট ও মানসিক চাপের মধ্যেই সোমবার রাত ২টা থেকে
৩টার মধ্যে যেকোনো এক সময় তিনি ঘরের সামনে বারান্দার আড়ের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা
করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠে তার বড়
মেয়ে মোবাশ্বিরা (১০) মায়ের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা
ছুটে এসে বিষয়টি বুঝতে পারেন। পরে খবর পেয়ে সকাল ৯টার দিকে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থল
থেকে মরদেহটি উদ্ধার করে।