× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিয়োগবিধির দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ১৭:২১ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩২ পিএম

নিয়োগবিধির দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

নিয়োগবিধি প্রণয়ন, পদোন্নতি ও গ্রেড উন্নয়নের দাবিতে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন নড়াইলের লোহাগড়া উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান নেন উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) এবং পরিবার কল্যাণ পরিদর্শকরা (FPI)।

এ সময় লোহাগড়া উপজেলার পরিবার কল্যাণ সহকারী শাহানা আফরোজ বলেন,‘আমরা তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও বেতন পাই চতুর্থ শ্রেণির মতো। পরিবার পরিকল্পনা বিভাগের মূল চালিকা শক্তি আমরা। সাড়ে ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারী, সাড়ে ৪ হাজার পরিদর্শক ও ৫ হাজার পরিদর্শিকা একসঙ্গে দেশের জন্মনিয়ন্ত্রণ, নবজাতক সেবা, শিশুমৃত্যু রোধসহ নানা গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থেকেও আজও মূল্যায়িত নই। ২৬ বছরেও আমাদের নিয়োগবিধি হয়নি, পদোন্নতিও নেই।’

তিনি আরও বলেন,‘করোনা ভ্যাকসিন, জরায়ু মুখ ক্যান্সার ভ্যাকসিন, পোলিও নির্মূল কার্যক্রম, ইপিআই- এসব কাজে আমরা ঘরে ঘরে গিয়ে সেবা দিয়েছি। ট্যাবের মাধ্যমে অনলাইনে রিপোর্ট দিচ্ছি। কিন্তু তবুও তৃতীয় শ্রেণিতে যোগদান করেও ১৫ সালের পরে আমরা চতুর্থ শ্রেণির ১৭তম গ্রেডে বেতন পাচ্ছি। নিয়োগবিধি না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি অব্যাহত রাখব।’

নলদী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা ইতি নাগ বলেন,

‘জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের সেবা আমরা দিই- এএনসি, পিএনসি, নরমাল ডেলিভারি, শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, স্কুল স্বাস্থ্যসেবা, স্যাটেলাইট ক্লিনিক- সবই আমরা একাই করি। সারাদেশে আমরাই একমাত্র যারা ২৪ ঘণ্টা সেবা দিই। তবুও আমাদের মূল্যায়ন নেই।’

তিনি কোয়ার্টারের জীর্ণ অবস্থা তুলে ধরে বলেন,

‘আমাদের বাধ্যতামূলক কোয়ার্টারে থাকতে হয়। কিন্তু ভাঙা ওয়াশরুম, বৃষ্টিতে পানি পড়ে, রাস্তায় জলাবদ্ধতাÑ এই অবস্থায়ও সেবা দিয়ে যাচ্ছি। তবুও কোনো সিলেকশন গ্রেড নেই, নেই নিয়োগবিধির পরিবর্তন।’

কাশিপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মশিউর রহমান বলেন,‘পরিবার পরিকল্পনা বিভাগের জন্মলগ্ন থেকে আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দাম্পত্য জীবন, বাল্যবিয়ে, যৌতুকবিরোধী কাজ, স্কুল স্বাস্থ্যসেবা- এসব নিয়ে কাজ করছি। কিন্তু আজও আমাদের নিয়োগবিধি হয়নি। যে পদেই জন্ম, সেই পদেই মৃত্যু হচ্ছে আমাদের।’

তিনি আরও বলেন,‘সব ধরনের যোগ্যতা থাকার পরও আমরা পদোন্নতি পাই না। এতে সামাজিক মর্যাদা কমে যাচ্ছে, আর্থিক ক্ষতিও হচ্ছে। তাই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা কর্মবিরতি পালন করছি। নিয়োগবিধি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

এদিনের কর্মসূচিতে লোহাগড়া উপজেলার পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার কল্যাণ পরিদর্শক (FPI) সহ সবাই উপস্থিত ছিলেন।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা