× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেবাচিম হাসপাতালে চালু হলো মৃগী রোগীদের ইইজি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ২০:৫৮ পিএম

শেবাচিম হাসপাতালে চালু হলো মৃগী রোগীদের ইইজি পরীক্ষা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথমবারের মতো চালু হলো ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) পরীক্ষা। মৃগী, মস্তিষ্কের টিউমার, মেনিনজাইটিস, এনসেফালাইটিস, স্ট্রোক ও অন্যান্য স্নায়বিক সমস্যায় ভুগছেন এমন রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি স্বল্প খরচে হাসপাতালে করা হচ্ছে। 

সোমবার (১ ডিসেম্বর) ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।

যুক্তরাজ্যভিত্তিক তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) মেশিন সরবরাহ করা হয়। মেশিনটি চালু ও রক্ষণাবেক্ষণের বিষয়ে গত ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর সিলেট জিএম ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ প্রদান করা হয়। ওই প্রশিক্ষণে অংশ নেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোমেডিসিন বিশেষজ্ঞসহ ২ জন মেডিকেল টেকনিশিয়ান।

সোমবার সকাল ১০টায় হাসপাতালের ২য় তলার ২০৩৭ নম্বর কক্ষে ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে নিউরোমেডিসিন ও স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডা. কাজী এম মনিরুল ইসলাম বলেন, ইইজি পরীক্ষাটি হলো হয় মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন স্নায়বিক রোগ নির্ণয় করা হয়। বিশেষ করে মৃগী, ঘুমের ব্যাধি ও মস্তিষ্কের টিউমার, মস্তিষ্কের আঘাত, স্ট্রোক বা মস্তিষ্কের কার্যকারিতার পরিবর্তন শনাক্ত করতেও সাহায্য করে। তিনি বলেন, মেশিনটি গরিব রোগীদের জন্য অনেকাংশে উপকার হবে। কারণ এই পরীক্ষা বেসরকারিভাবে করতে ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা কিংবা এর আরও বেশি টাকা খরচ হতো। কিন্তু সরকারি হাসপাতালে খরচ হবে মাত্র ৬ শত টাকা। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, এই মেশিনটি রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের হাসপাতালে আগে ছিল না। আমরা মেশিনটি ক্রয়ের উদ্যোগ গ্রহণ করি, কিন্তু এরই মাঝে বিনামূল্যে যুক্তরাজ্যভিত্তিক তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে একটি করে মেশিন বরিশাল, সিলেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সরবরাহ করা হয়। মেশিনটি বিনামূল্যে পেয়ে এবং আমরা এই অঞ্চলের গরিব রোগীদের সেবা দিতে পেরে তাফিদা রাকিব ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ইইজি মেশিন উদ্বোধনীকালে আরও উপস্থিত ছিলেন, হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান, সিনিয়র ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট ডা. আশিক দত্ত প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা