× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমগাছে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

খুলনা অফিস

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১৯:১৭ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫ ১৯:২০ পিএম

আমগাছে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের একটি বাগান থেকে জীম খান (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।

সোমবার (১ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের একটি আমগাছে লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।জীমের বাবা জাকির হোসেন জানান, রবিবার সন্ধ্যায় জীমের মোবাইলে কয়েকটি কল আসে। প্রথমবার সে বাড়ি থেকে বের না হলেও পরের কল পাওয়ার পর ব্যাডমিন্টন খেলতে মাঠে যায়। রাত ১১টা পর্যন্ত সে আর বাড়ি ফেরেনি। বহু খোঁজাখুঁজির পরও না পেয়ে পরিবারের লোকজন রাতে ঘুমিয়ে পড়ে। সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে বাগানের আমগাছে ছেলের ঝুলন্ত লাশ দেখে চিৎকার শুরু করেন তিনি। পরে পরিবারের সদস্যরা লাশ নিচে নামান।

রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ শাহজাহান আলী বলেন, স্থানীয়ভাবে জানা যায় জীম নেশাদ্রব্যে আসক্ত ছিল। লাশে আঘাতের চিহ্ন নেই, তবে তার বাম চোখ ফুলে থাকা বিষয়টি রহস্যজনক।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আনাম ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত দ্রুততার সঙ্গে করার নির্দেশনা দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা