× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১৯:০৪ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) ঝটিকা মিছিলের দায়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ফরহাদাবাদ ইউপির ৩ নম্বর ওয়ার্ড উদালিয়া এলাকার জিয়াউদ্দিন জাহেদ (৩০), পশ্চিম ধলই ০২ নম্বর ওয়ার্ড এলাকার মো.আকতার হোসেন (২৩) ও ফতেপুর ইউপির ০৯ নম্বর ওয়ার্ড এলাকার মো. শাহাদাত হোসেন (৪৪) ১ নম্বর ওয়ার্ড, দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশনের নন্দীরহাট এলাকার মো. হাবিবুল আলম (২৫)।

জানা যায়, রবিবার সকালে নন্দীরহাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ১২ থেকে ১৫ জন নেতাকর্মীসহ একটি মিছিল করে। মিছিল শেষ করেই তারা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিও দেখে বর্তমান সরকারের বিরুদ্ধে উসকানিমূলক কার্যকলাপসহ দেশের নিরাপত্তা বিঘ্ন করে বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক, বিদ্বেষমূলক, কু-রুচিপূর্ণ স্লোগান দিয়ে বর্তমান সরকারের প্রতি জনমনে ঘৃণা ও আতঙ্ক ও ভীতি সৃষ্টি করার অপরাধে উল্লিখিত চারজনকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মডেল থানা পুলিশ ।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা