× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্তঃসত্ত্বা গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ০১:০১ এএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫ ০১:০২ এএম

প্রতীকী ফটো

প্রতীকী ফটো

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের সাত দিন পর ইতি বেগম (২১) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের লায়েক শেখের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার হয়।

নিহত ইতি বেগম লতিফপুর গ্রামের রাসেল শেখের স্ত্রী এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। তিন বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, স্থানীয়রা পুকুরে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে ইতির মরদেহ উদ্ধার করে। নিহতের হাত, পা ও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর ইতি বেগম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ২৭ নভেম্বর স্বামী রাসেল শেখ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তবে মরদেহ উদ্ধারের পর থেকে রাসেলসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা