× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেস্ট রিপোর্টিং ও ডকুমেন্টারি অ্যাওয়ার্ড দিচ্ছে টিসিজেএ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২০:৫৯ পিএম

বেস্ট রিপোর্টিং ও ডকুমেন্টারি অ্যাওয়ার্ড দিচ্ছে টিসিজেএ

চট্টগ্রামে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) আয়োজিত ‘লেন্সের ভেতর সত্য, প্রতিবেদনে দায়িত্ব’ শীর্ষক বেস্ট রিপোর্টিং ও ডকুমেন্টারি অ্যাওয়ার্ড-২০২৫ এর বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের জামাল খান এলাকার একটি হলরুমে জুরিবোর্ডের প্রথম বিচারের পর্ব অনুষ্ঠিত হয়।

এ বছরের প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রওশন সোমা, নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুবীর মহাজন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্যামেরা অপারেটর ও ডিরেক্টর অব ফটোগ্রাফি সৌমেন গুহ।

বিচারিক কার্যক্রমের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীব, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী, অ্যাওয়ার্ড পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর, সদস্য দীপংকর দাশ, সুমন গোস্বামী ও রবিউল হোসেন।

মোহাম্মদ আলী আকবর জানান, এবারের আয়োজনে অংশগ্রহণকারী প্রতিবেদক ও নির্মাতারা জমা দেওয়া কাজের ভিত্তিতেই বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়িত হবেন। এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে ইস্পাহানি মির্জাপুর চা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা