× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবদল নেতার ওপর ককটেল হামলা মামলায় গ্রেপ্তার ১

ধুনট (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২০:২৭ পিএম

গ্রেপ্তার আরাফাত হোসেন। প্রবা ফটো

গ্রেপ্তার আরাফাত হোসেন। প্রবা ফটো

বগুড়ার ধুনট উপজেলায় যুবদল নেতা রিপন সেখের ওপর মশাল মিছিল থেকে ককটেল হামলার অভিযোগে করা মামলায় আরাফাত হোসেন (২২) নামে এক কাঠমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তারকৃত আরাফাত হোসেন নলডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। শনিবার রাতে ধুনট–শেরপুর সড়কের বথুয়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মশাল মিছিল করছিলেন। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার সহযোগীরা মিছিলে বাধা দেন। একপর্যায়ে মিছিলকারীরা রিপনের ওপর ককটেল হামলা চালান। ঘটনার দু’দিন পর, ১৯ ফেব্রুয়ারি রিপন সেখ বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করে ধুনট থানায় মামলা করেন। অজ্ঞাত আসামিদের তালিকায় থাকা আরাফাতকে তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার করে পুলিশ।

ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা