× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে মাদক মামলায় ২জনের মৃত্যুদণ্ড

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৭:৪০ পিএম

কক্সবাজারে মাদক মামলায় ২জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারের টেকনাফে সাড়ে ২৪ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাপাচার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার মৃত কাদের বকশের ছেলে আব্দুর রহমান (৩৩) এবং একই ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আব্দুস সালামের ছেলে নুর মোহাম্মদ (২৮)।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আবদুর রহিমের আদালত এই রায় দেন । বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর ( পিপি ) মো. সিরাজুল ইসলাম।


মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, ‘গত ২০১৬ সালের ১৬ জুন রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের এমজি ব্যাংকার এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সীমান্তের শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিক থেকে ছোট দুইটি বস্তা কাঁধে নিয়ে সন্দেহজনক ৫ জন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এসময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।’
তিনি আরও জানান, ‘পাচারকারিদের কাছ থেকে ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১ লাখ ইয়াবা। এসব মাদকের আনুমানিক মূল্য ২৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা।’
এ ঘটনায় ওইদিন বিকালে বিজিবির এক সদস্য বাদী হয়ে ৬ জনকে এজাহারভূক্ত আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয় বলে জানান, রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

সিরাজুল ইসলাম বলেন, মামলায় গত ২৪ সালের ডিসেম্বরে আদালত গ্রেপ্তার আসামি আব্দুর রহমান ও মোহাম্মদ নুরের বিরুদ্ধে চার্জ গঠন করে। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিচারক দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে ২৫ নভেম্বর ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গাসহ ২ জনের মত্যুদণ্ড এবং ২ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন একই আদালত। একই সঙ্গে একজনকে খালাস প্রদান করা হয়েছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা