চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ২১:০১ পিএম
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম শহিদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল গয়েশপুর গ্রামের নষ্কর মালিতার ছেলে। তিনি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০–১২ জন ব্যক্তি ভারত থেকে মাদক আনতে গিয়েছিল। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে সবাই পালাতে সক্ষম হলেও শহিদুল গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে স্থানীয়দের দাবি।
শহিদুল ইসলামের স্ত্রী নাসরিন আক্তার বলেন, শনিবার সকালে কাজ গিয়েছিল। দেড়টা-২টার দিকে কাজ শেষ করে বাড়ি আসে, বিকালে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিল, আর বাড়ি আসেনি। মাগরিবের সময় শুনেছি, আমার স্বামীকে গুলি করে বিএসএফ নিয়ে গেছে।