× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ২১:০১ পিএম

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম শহিদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল গয়েশপুর গ্রামের নষ্কর মালিতার ছেলে। তিনি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০–১২ জন ব্যক্তি ভারত থেকে মাদক আনতে গিয়েছিল। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে সবাই পালাতে সক্ষম হলেও শহিদুল গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে স্থানীয়দের দাবি।

শহিদুল ইসলামের স্ত্রী নাসরিন আক্তার বলেন, শনিবার সকালে কাজ গিয়েছিল। দেড়টা-২টার দিকে কাজ শেষ করে বাড়ি আসে, বিকালে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিল, আর বাড়ি আসেনি। মাগরিবের সময় শুনেছি, আমার স্বামীকে গুলি করে বিএসএফ নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জানান, শহিদুল গুলিবিদ্ধ হয়েছে বলে বিএসএফ নিশ্চিত করেছে। তাকে ভারতীয় হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়েছে বিএসএফ। তবে তারা মৃত্যুর বিষয়ে কিছু জানায়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা